এনরোফ্লক্স ভেট
এনরোফ্লক্সাসিন বি.পি. ওরাল সল্যুশন
বর্ণনা
এনরোফ্লক্স ভেট সল্যুশন সেকেন্ড জেনারেশন ফ্লুরোকুইনোলোন (Fluoroquinolone) গ্রুপভুক্ত ব্রড-স্পেকট্রাম ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক।
ইহা শুধুমাত্র প্রাণীর চিকিৎসায় ব্যবহার্য।
উপাদান
এনরোফ্লক্স ভেট
- প্রতি মি.লি. সল্যুশনে আছে এনরোফ্লক্সাসিন বি.পি. ১০০ মি.গ্রা.।
কার্যপ্রণালী
এনরোফ্লক্স ভেট সল্যুশন ব্যাকটেরিয়ার ডি.এন.এ. গাইরেজকে বাধা প্রদান করে।
এর ফলে ব্যাকটেরিয়ার ডি.এন.এ.-এর নেগেটিভ সুপারকয়েলিং ঘটে।
ফলে ব্যাকটেরিয়ার ডি.এন.এ.-এর রিপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং বৃদ্ধি ব্যাহত হয়।
কিছু কিছু ব্যাকটেরিয়ার উপর এনরোফ্লক্স ভেট সল্যুশনের দীর্ঘমেয়াদী পোস্ট-অ্যান্টিবায়োটিক ইফেক্ট (Post Antibiotic Effect) রয়েছে।
এর ফলে রোগের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা কমে যায়।
নির্দেশনা
এনরোফ্লক্স ভেট সল্যুশন পোলট্রির ব্যাকটেরিয়া ও মাইকোপ্লাজমা ঘটিত বিভিন্ন সংক্রমণের চিকিৎসায় ব্যবহার্য।
যেমন—
- কলিব্যাসিলোসিস
- সালমোনেলোসিস
- সি.আর.ডি. (CRD)
- মাইকোপ্লাজমোসিস
- ইনফেকশাস করাইজা
- ভাইরাস দ্বারা সৃষ্ট রোগে দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ
মাত্রা ও প্রয়োগবিধি
এনরোফ্লক্স ভেট
- ১ মি.লি. / ১–২ লিটার পানিতে, ৩–৫ দিন।
অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান/কনসালট্যান্টের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন।
প্রতিনির্দেশনা
- ক্লোরামফেনিকল, ম্যাক্রোলাইড অথবা টেট্রাসাইক্লিনের সাথে একত্রে ব্যবহার করা উচিত নয়।
সতর্কতা
- ম্যাগনেশিয়াম ও অ্যালুমিনিয়ামযুক্ত পদার্থের সাথে ব্যবহারের ফলে পরিপাকতন্ত্রে এনরোফ্লক্সাসিনের শোষণ ব্যাহত হতে পারে।
এনরোফ্লক্স ভেট এনরোফ্লক্সাসিন বি.পি, ওরাল সল্যুশন