google-site-verification=CFd_WCEf9-nkhycHPaYhw6mviNoKfsSHtFarQfIGDyY EAASiyCHSAIoBQNZBRgyCdmvpovcGPCNAPHk9yLgvI2Y6mW9HQiMK5sWgPAY2QsGQZASh969cY9lI9rvWUQnIBiKlIesi2I9sdbO0VTNFni1QocsoTEAGXGuD5JHIGUwn5oITFpUgxSLalNpP63ETSKpbURbcJ8z7ZAByjALryIJSRm35zXobGoYuvjZASM0dcQZDZD
Return Refund Policy Agrosebok

Home > Return Refund Policy

এগ্রোসেবক রিটার্ন পলিসি – FAQ

০১. এগ্রোসেবক রিটার্ন কি?

এগ্রোসেবক থেকে প্রোডাক্ট কিনে হতাশ হওয়া খুবই কম ঘটনা। তবে অপারেশনের মধ্যে অনিচ্ছাকৃতভাবে ভুল প্রোডাক্ট পাঠানো হতে পারে। সেই ক্ষেত্রে গ্রাহকের আস্থা অটুট রাখার জন্য এগ্রোসেবক ‘রিটার্ন’ সুবিধা প্রদান করে। রিটার্নের মাধ্যমে, প্রোডাক্টে সমস্যা থাকলে গ্রাহক তা ফেরত পাঠিয়ে ফ্রেশ প্রোডাক্ট নিতে পারবেন।


০২. কোন কোন ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য?

শুধুমাত্র ত্রুটিযুক্ত প্রোডাক্ট এর ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য। ত্রুটিহীন প্রোডাক্টের জন্য রিটার্ন বাধ্যতামূলক নয়।

রিটার্ন প্রযোজ্য পরিস্থিতি:

  • পণ্যের অনুপস্থিতি

  • ক্ষতিগ্রস্ত বা ভাঙ্গা পণ্য

  • ভুল প্রোডাক্ট ডেলিভারি

  • নির্ধারিত মূল্যের চেয়ে বেশি চার্জ করা

  • সমস্ত অভিযোগ ডেলিভারির ৩ দিনের মধ্যে প্রমাণসহ জানাতে হবে।


০৩. কিভাবে এবং কোন মাধ্যমে রিটার্নের জন্য জানাতে পারবো?

  • পণ্য ডেলিভারির ৭ দিনের মধ্যে এগ্রোসেবক লাইভচ্যাট বা হোয়াটসঅ্যাপ +8801606777710 নম্বরে যোগাযোগ করুন।

  • প্রোডাক্টের সমস্যা দেখানোর জন্য ছবি প্রদান আবশ্যক।


০৪. ব্যবহার-সামগ্রীর জন্য রিটার্ন শর্ত

  • অর্ডারকৃত পণ্যের বিবরণ ও প্রাপ্ত পণ্যের মধ্যে মিল না থাকলে

  • ত্রুটিপূর্ণ, ভাঙ্গা, নষ্ট বা মেয়াদ উত্তীর্ণ পণ্য হলে

  • অর্ডারকৃত পণ্যের বদলে অন্য পণ্য ডেলিভারি হলে

  • নির্ধারিত মূল্যের চেয়ে বেশি চার্জ করা হলে

  • উপরের বিষয়গুলো ডেলিভারির ৩ দিনের মধ্যে প্রমাণসহ জানাতে হবে।


০৫. ওয়ারেন্টি ও গ্যারান্টিযুক্ত প্রোডাক্টের শর্ত

  • প্রোডাক্ট ফেরতের সময় অরিজিনাল বক্স, ওয়ারেন্টি কার্ড ও প্যাকেজিং সামগ্রী ফেরত দিতে হবে।

  • ফিজিক্যাল ড্যামেজড প্রোডাক্টে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।

  • ভুল ব্যবহার বা অসতর্কতার কারণে প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত হলে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।

  • ওয়ারেন্টিযুক্ত প্রোডাক্টের ক্ষেত্রে রিপ্লেস প্রোডাক্ট দাবি করা যাবে না

  • ওয়ারেন্টি ও গ্যারান্টি না থাকা প্রোডাক্টের জন্য ৩ দিনের মধ্যে ক্লেইম করলে রিপ্লেস সুবিধা পাওয়া যাবে।


০৬. ওয়ারেন্টি সার্ভিসিং সময়কাল

ওয়ারেন্টি প্রোডাক্টে ত্রুটি থাকলে, ১০–১৫ কর্মদিবসের মধ্যে সার্ভিসিং করে পুনরায় ডেলিভারি করা হবে। সাপ্লায়ার ধরন অনুযায়ী অতিরিক্ত সময় লাগতে পারে।


০৭. কিভাবে এবং কোন ঠিকানায় ফেরত পাঠাবেন?

  • ৩ দিনের মধ্যে রিটার্ন করতে হবে

  • প্রোডাক্ট সুন্দরভাবে প্যাক করে এগ্রোসেবক নির্ধারিত কুরিয়ারে পাঠাতে হবে

  • গ্রাহক কর্তৃক প্যাকেজিং নর্মাল হওয়ার কারণে রিটার্নকৃত পন্য ক্ষতিগ্রস্ত হলে, সেক্ষেত্রে এগ্রোসেবক দায়ী নয়, পন্যের মূল্য গ্রাহককে পুনরায় পরিশোধ করতে হবে। 


০৮. নতুন প্রোডাক্ট কখন পাবো?

  • রিটার্নকৃত প্রোডাক্ট যাচাই-বাছাই শেষে ৫–১০ কর্মদিবসের মধ্যে নতুন প্রোডাক্ট ডেলিভারি করা হবে।

  • সার্ভিসিং প্রোডাক্টের জন্য ১০–১৫ কর্মদিবস সময় লাগতে পারে।


০৯. রিফান্ড কবে পাবো?

  • সরাসরি ত্রুটিযুক্ত প্রোডাক্ট ফেরত দিয়ে মূল্য ফেরত নেওয়া যাবে না।

  • ফ্রেশ প্রোডাক্ট সরবরাহে ব্যর্থ হলে পরিশোধিত মূল্য ৫–৭ কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে।

  • কুরিয়ারের ডেলিভারি চার্জ রিফান্ড হবে না।


১০. রিটার্ন করার সময়সীমা

  • প্রোডাক্টে ত্রুটি থাকলে হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে অভিযোগ জানাতে হবে।

  • ৩ দিনের পরে রিটার্ন সুবিধা প্রযোজ্য হবে না।


১১. রিটার্ন ঝামেলা থেকে মুক্তির উপায়

  • ডেলিভারির সময় অর্ডারকৃত পণ্য যাচাই করুন।

  • ত্রুটিযুক্ত পণ্য রিসিভ না করে সঙ্গে সঙ্গে কুরিয়ারকে ফেরত দিন

  • পার্শ্বভাগে প্রোডাক্ট গ্রহণের সুযোগ নেই।

  • আপনার এই সহযোগিতা আপনাকে রিটার্ন ঝামেলা থেকে মুক্ত রাখবে – ইনশাআল্লাহ।

Electronics Black Wrist Watch

Brand
Category: Electronics
SKU: MS46891340

$40.00
  • Ultrices eros in cursus turpis massa cursus mattis.
  • Volutpat ac tincidunt vitae semper quis lectus.
  • Aliquam id diam maecenas ultricies mi eget mauris.